'সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করতে হলে আইজিপির অনুমতি লাগবে'

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ১০:০০আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১০:০৬

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা করতে হলে সংশ্লিষ্ট থানাকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) অনুমতি নিতে হবে ।

শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালা বিষয়ক’ এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন,দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করছে। তাই তাদের মর্যাদা রক্ষা করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল কালাম সাহিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় পত্রিকার সম্পাদকরা অংশগ্রহণ করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে