বিমানবন্দরে সস্ত্রীক প্রধান বিচারপতি

চৌধুরী আকবর হোসেন
১৩ অক্টোবর ২০১৭, ২২:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২৩:২৫

বিমানবন্দরে সস্ত্রীক প্রধান বিচারপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সস্ত্রীক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছেছেন। এসময় ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন তারা।
এর আগে, রাত ৯টা ৫৭ মিনিটে স্ত্রীকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন প্রধান বিচারপতি।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। সেই ফ্লাইটের টিকিট কেটেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। স্থানীয় সময় শনিবার ভোর ৬টায় সিঙ্গাপুরে পৌঁছাবে ফ্লাইটটি। সেখানে থেকে অন্য একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধান বিচারপতি।

 

বিদেশে যাওয়ার বিষয়টি গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। ওই চিঠিতে আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় থাকতে চান বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান বিচারপতির বিদেশ যাওয়া সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করে আইন মন্ত্রণালয়।


আরও পড়ুন-
বিমানবন্দরের পথে সস্ত্রীক প্রধান বিচারপতি
আমি অসুস্থ না, ফিরে আসবো: প্রধান বিচারপতি

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি