আমার হাত দ্যাখো, ঠিক হয়ে গেছে: মুক্তামনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১২:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২১:১১

মুক্তামনি, ফাইল ছবি মুক্তামনির হাতের ব্যান্ডেজ রবিবার (১৫ অক্টোবর) খুলে দেওয়া হয়েছে। এখন তার হাত পুরোটাই দেখা যাচ্ছে। বারবার অস্ত্রোপচারের পর যে মুক্তামনিকে এতদিন পরিশ্রান্ত ও ক্লান্ত দেখা যেত সেই মেয়েটি আজ অন্য রকম ছিল। দরজা খুলে এই প্রতিবেদক কেবিনে ঢুকতেই হেসে দিয়ে সে বলে, ‘আমার হাত দ্যাখো, ঠিক হয়ে গেছে। আমি ভালো আছি।’

রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ ইউনিটটির পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম মুক্তামনিকে তার কেবিনে দেখতে যান।

এ ব্যাপারে অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার (১০ অক্টোবর) মুক্তামনির হাতে চামড়া লাগানোর পর শনিবার ড্রেসিং করা হয়েছে। আর ড্রেসিংয়ের পর হাতটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, চামড়া লাগানো স্থানে ময়লা লাগলো কিনা, জীবাণু জন্মালো কিনা, এ ব্যাপারগুলো পর্যবেক্ষণের বিষয় রয়েছে।’

কয়েক ধাপে অপারেশনের মাধ্যমে সাড়ে চার কেজির বেশি মাংসপিণ্ড ফেলে দেওয়ার পর মুক্তামনির হাত এখন অনেকটাই স্বাভাবিক। মুক্তামনি নিজেই তার হাত দেখে আনন্দিত।

/জেএ/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত