প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কী হবে

উদিসা ইসলাম
১৭ অক্টোবর ২০১৭, ১২:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১২:৫৯

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আনা দুর্নীতি,অর্থপাচার,আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী তার জেল-জরিমানা হতে পারে। কেননা কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে প্রধান বিচারপতি থাকাকালীন তার দেওয়া রায়গুলোয় ওপর এর কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন,১১ অভিযোগের যেকোনও একটি প্রমাণিত হলেই তাকে শাস্তি পেতে হবে।

১৩ অক্টোবর দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতি একটি লিখিত বিবৃতি দিয়ে যান। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে বৈঠক করেন। পরে ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের সই করা একটি বিবৃতি দেওয়া হয়।

প্রধান বিচারপতি সিনহা বিদেশে যাওয়ার আগে বলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রুটিন ওয়ার্কের বাইরে প্রশাসনিক কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি পালিয়ে যাচ্ছেন না। তিনি অসুস্থ বলে যা দাবি করা হয়েছে, সেটিও ঠিক না।

এরপর সুপ্রিম কোর্ট থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়,৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের ৫ বিচারপতির কাছে প্রধান বিচারপতি বিরুদ্ধে ১১টি অভিযোগ হস্তান্তর করেন রাষ্ট্রপতি। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির সহকর্মীরা সিদ্ধান্ত নেন যে, গুরুতর অভিযোগগুলো প্রধান বিচারপতিকে জানানোর। এ বিষয়ে তাকে অবহিত করে সহকর্মীরা কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা ও সদুত্তর না পেয়ে অভিযোগসমূহের সুরাহা না হওয়া পর্যন্ত তার সঙ্গে একই বেঞ্চে বসে বিচারকাজ পরিচালনা তাদের পক্ষে সম্ভব নয় বলেও জানান।

১১ অভিযোগের কথা ওঠার পর প্রশ্ন ওঠে এই অভিযোগ প্রমাণিত হলে প্রধান বিচারপতির কী হবে? অভিযোগ কিভাবে তদন্ত হবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রধান বিচারপতি হিসেবে তিনি যে রায়গুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে কিনা?

প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা বা তদন্ত করা যায় কিনা সে বিষয়ে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান ও পরবর্তীতে মামলার ভিত্তিতে তদন্ত করার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে কোনও বাধা নেই। যেহেতু আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয় সেহেতু দুদক ইচ্ছে করলে অনুসন্ধান করতে পারে।’

অভিযোগ প্রমাণিত হলে প্রধান বিচারপতির দেওয়া রায়গুলো রিভিউয়ের বিষয় আসবে কিনা- প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘না এ ধরনের কোনও বিষয় ঘটবে না। কারণ তিনি এককভাবে রায় দিয়েছেন এমন নয়।’

যদি কোনও রায়ে তার অংশ বাদ দিলে সিদ্ধান্ত দুই/দুই হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কী হবে- প্রশ্নের জবাবে তিনি বলেন,‘সেটা পরে বিবেচনা করা হবে।’

প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কী হবে প্রশ্নে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে জেল হবে। এর বাইরে কিছু না।’

অভিযোগ প্রমাণিত হলে প্রধান বিচারপতির দেওয়া রায়গুলো রিভিউয়ের বিষয় আসবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা হবে না। কারণ তিনি এককভাবে রায় দেননি।’

আরও পড়ুন:

‘প্রধান বিচারপতি ফিরে এসে কাজে যোগ দিতে পারবেন’

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বাধিক পঠিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার