শাহজালালের টয়লেটে মিললো পৌনে দুই কেজি সোনার বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ১৮:৩৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:৪০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেট হতে ১ কেজি ৭শ’ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার এসব সোনার বার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এগুলো টয়লেট এর ময়লার ঝুড়ির মধ্যে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় দুটি বান্ডেলের ভেতর লুকানো ছিল। এতে এক কেজি ওজনের ১টি ও ৫০০ গ্রাম ওজনের ১টি এবং ২০০গ্রাম ওজনের আরেকটি কাটা সোনার বার উদ্ধার করা হয়।

তিনি ধারণা করেন, সোনার বারগুলো পাচারের সুযোগ না পেয়ে কোনও চোরাচালানকারী এগুলো টয়লেটে ফেলে গেছে। উদ্ধারকৃত সোনার বারের মূল্য ৮৫ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি