যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের দায়ে ১০ বাংলাদেশি আটক

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২৭ নভেম্বর ২০১৭, ০১:৪৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ০১:৪৭

যুক্তরাজ্যে আটক বাংলাদেশি (ছবি: সংগৃহীত) ব্রিটেনে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার দায়ে ১০ জন বাংলাদেশিকে আটক করেছে ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। এ মাসে ব্রিটেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে তাদের ধরেছে ব্রিটিশ ইমিগ্রেশন দফতর। বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে ১০ জনের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রিটেনে অবৈধভাবে বসবাস ও অনুমতিবিহীন কাজ করার দায়ে এসব কর্মীকে আটকের পাশাপাশি তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।

গত ২৪ নভেম্বর কভেন্ট্রি টেলিগ্রাফ জানিয়েছে, টাইল হল লেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ইউকেবিএ। সেখান থেকে ২০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। দেশে ফেরত পাঠাতে আটক রাখা হয়েছে তাকে।

এদিকে মেইডেনহেডের একটি হাইস্ট্রিট রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করেছে ইউকেবিএ। তাদের দু’জন ২৭,একজন ৩৩ ও আরেক জন ৩৭ বছর বয়সী। ওই রেস্তোরাঁর অন্য বাংলাদেশি কর্মীরও ব্রিটেনে বসবাসের আবেদন এখনও মঞ্জুর করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মেইডেনহেড অ্যাডভ্যার্টাইজারের খবর অনুযায়ী, এর আগেও অবৈধভাবে কাজ করার দায়ে হাওয়েলি নামের ওই রেস্তোরাঁ থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়। প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে ৯০ হাজার পাউন্ড জরিমানা গুনতে বলা হয়েছে।

নিউহাম রেকর্ডার জানায়, লন্ডনের ফরেস্ট গেটের একটি বুচারে অভিযান চালিয়ে গত সপ্তাহে এক বাংলাদেশিকে আটক করা হয়। মালডন স্ট্যান্ডার্ডের খবর, মালডনের কারি নাইটস রেস্তোরাঁ থেকে পাঁচ বাংলাদেশিকে ধরেছে ইউকেবিএ।

যুক্তরাজ্য জুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলমান রয়েছে। এ কারণে দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের