তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত হচ্ছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৮:০৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদের আগামী শীতকালীন অধিবেশনেই উত্থাপন করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৭। আশা করা যায়, এ অধিবেশনেই আইনটি পাস হয়ে যাবে। তবে এর আগে অনুমোদনের জন্য আইন পাঠানো হবে মন্ত্রিপরিষদের বৈঠকে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পর্যালোচনা বৈঠক শেষে এ সব তথ্য সাংবাদিকদের জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু জানান, এ আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা থাকছে না। আমরা ওই আইনের শুধু ৫৭ ধারাই নয়, একই সঙ্গে ৫৪, ৫৫, ৫৬ ও ৬৬ ধারাও বিলুপ্তির প্রস্তাব করেছি। শিগগিরই অনুমোদনের জন্য আইনটি মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আগামী শীতকালীন অধিবেশনে আইনটি পাসের জন্য উপস্থাপন করা হবে।
এসময় মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এমন উদ্যোগ সরকার নেবে না বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়, এমন কোনও কাজ সরকার করবে না।’

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী