তুরস্কের প্রধানমন্ত্রী ১৯ ডিসেম্বর ঢাকায় আসছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২২:৫০ আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:২০

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিম

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিম দুইদিনের সফরে ১৯ ডিসেম্বর ঢাকা আসছেন। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এর আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী  মেভলুট ক্যাভুফোগলু বাংলাদেশ সফর করেছেন। সেসময়ে তারা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।এসময় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন। সেসময় রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন তারা।   

এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিমের রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

শক্ত রেজ্যুলেশন নিয়েছে মানবাধিকার কাউন্সিল

রোহিঙ্গা নারীকে জড়িয়ে ধরে কাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির