বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৭ আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ফটো) আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সারাদেশব্যাপী ব্যাপক নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ঢাকা শহরে ৭৫টিসহ সারা দেশের চার্চগুলোতে বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। রাজধানীর ৭৫টি চার্চে ৫ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।’
তিনি আরও বলেন, ‘সভায় থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা দিতে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠান করা যাবে না, রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ছাড়া কোনও বহিরাগত থাকতে পারবেন না, বনানী-গুলশান-বারিধারা কূটনৈতিক এলাকায় সন্ধ্যার পর থেকে এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগতরা ঘোরাফেরা করতে পারবেন না, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সারা দেশের মদের দোকান বন্ধ থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে কেউ চাইলে ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।’

আরও পড়ুন:
স্ত্রীকে জসিমউদ্দিন রাহমানির অডিও লেকচার শুনাতো আকায়েদ

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির