৬১ হাজার ৮৩টি স্থানে জাতীয় পতাকা ওড়াবে ইসলামিক ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬

৬১ হাজার ৮৩টি স্থানে জাতীয় পতাকা ওড়াবে ইসলামিক ফাউন্ডেশন মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সারাদেশে ৬১ হাজার ৮৩টি স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া আয়োজন করা হয়েছে বিজয় দিবসের তাৎপর্য, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা। হবে বিশেষ দোয়া মাহফিল। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও বিভাগীয় কার্যালয় ৫৫০টি উপজেলা, জোন মডেল ও সাধারণ রিসোর্স সেন্টার, প্রাক-প্রাথমিক গণশিক্ষার ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্র, ৫০টি ইসলামিক মিশন, ১৯টি ইবতেদায়ী মাদ্রাসা ও ৪২৫টি মক্তব ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ মোট ৬১ হাজার ৮৩টি স্থানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

একইসঙ্গে দেশের সব স্থানে থাকবে বিজয় দিবসের তাৎপর্য, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।

১৬ ডিসেম্বর জোহরের নামাজের পর দেশের সব মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী