আমরণ অনশনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৬:২৫

শিক্ষকদের আমরণ অনশন, ছবি: ফোকাস বাংলা বেতন বৈষম্য নিরসনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল ১০টা থেকে শহীদ মিনারে সারাদেশ থেকে আসা শিক্ষকরা এ কর্মসূচি শুরু করেছেন।

শিক্ষকদের এক দফা এত দাবি হচ্ছে বেতন বৈষম্য নিরসন করতে হবে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এই কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। 

শিক্ষকদের আমরণ অনশন, ছবি: ফোকাস বাংলা

শিক্ষকরা বলেন, ‘১৯৭৩ সাল থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেডে এক ধাপ পার্থক্য ছিল। পরবর্তীতে ২০০৬ সালে এসে দুই ধাপ পার্থক্য সৃষ্টি হয়। ২০১৪ সালে তিন ধাপ পার্থক্য সৃষ্টি হয়। প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডেই পড়ে রয়েছেন। যা কোনোভাবেই কাম্য নয়। এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে।’

টাঙ্গাইলের কালিহাতি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। সংবাদ সম্মেলনে আমাদের দাবির কথা জানিয়েছি। আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তা পূরণ করা হয়নি। বেতন বৈষম্য নিরসন না করলে আমরা শহীদ মিনার ছেড়ে পাঠ্যবই উৎসবেও অংশ নেব না।’

শিক্ষকরা বলেন, ‘এখান থেকে বিজয় না নিয়ে আমরা ফিরে যাব না।’ এসময় শিক্ষকদের বক্তব্য ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। মাঝে মাঝে সঙ্গীতও পরিবেশন করা হচ্ছে।

 

 

/আরএআর/এমও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি