একুশে বইমেলার জন্য ৬৬২টি স্টল বরাদ্দ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ১০:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:০২

একুশে বইমেলা, ফাইল ছবি অমর একুশের গ্রন্থমেলায় জন্য বাংলা একাডেমি থেকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবার ৬৬২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গতবারের চেয়ে এবার স্টলের ইউনিট বৃদ্ধি পেয়েছে ১৩৩টি।

এবারের মেলায় নতুন ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল দেওয়া হয়েছে। বেড়েছে প্যাভিলিয়নের সংখ্যা ১২টি। গতবার ছিল ১১টি। এবার এ প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে মোট ২৩টি। বরাদ্দ দেওয়া স্টলের তালিকা প্রকাশ করে সোমবার বাংলা একাডেমির নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।

বাংলা একাডেমির পরিচালক ও একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানান, বরাদ্দপ্রাপ্ত প্রকাশনা সংস্থাগুলোর মাঝে সোমবার থেকেই আবেদনপত্র দেওয়া হবে। স্টলের ভাড়ার টাকাসহ আবদেনপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা নেওয়া হবে। আবদনপত্র জমা শেষ হওয়ার পর লটারির মাধ্যমে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্টল বরাদ্দ দেওয়া হবে।

তিনি জানান, অন্যান্য বারের মতো এবারের মেলাতে দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত সড়কটিতে কোনও হকার বসতে দেওয়া হবে না। এই সড়কটি দর্শনার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

এবারের মেলায় মোট প্যাভিলিয়ন দেওয়া হয়েছে ২৩টি। এর মধ্যে পুরনো প্রকাশনা সংস্থা ১১ এবং নতুন প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে ১২টি সংস্থাকে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের