নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১১:৩৩ আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৮

আইজিপি জাবেদ পাটোয়ারী, ছবি:  ডিএমপি'র ওয়েবসাইট থেকে নেওয়াপুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তার এই নিয়োগ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জাবেদ পাটোয়ারী এখন স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আইজিপি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল তার নাম।

নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন
আইজিপি বদলের কথা শোনা যাচ্ছিল এক বছর আগে থেকেই। গত বছরের শেষ প্রান্তে এসে বিষয়টি সরব হয়। জাবেদ পাটোয়ারী ছাড়াও এ সময় আইজিপি হিসেবে আরও যাদের নাম শোনা গিয়েছিল তারা হচ্ছেন অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইজিপি পদে বেছে নিয়েছেন জাবেদ পাটোয়ারীকে।
বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি পদে যোগ দেন এ কে এম শহীদুল হক। এর আগে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

/সিএ/এনএল/জেইউ/এসটি/এফএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসি সভায় আমন্ত্রণ পেলো অস্ত্র মামলার আসামি, বক্তব্য দিয়ে বিতর্ক
ডিসি সভায় আমন্ত্রণ পেলো অস্ত্র মামলার আসামি, বক্তব্য দিয়ে বিতর্ক
চার দিন পর আবারও বাড়লো সোনার দাম, ভরি কত
চার দিন পর আবারও বাড়লো সোনার দাম, ভরি কত
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন
শুধু সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
শুধু সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’