১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২১:৫৬আপডেট : ১২ মার্চ ২০১৮, ২২:০৮

দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল

ইউএস-বাংলা এয়ারলাইনসের যে বিমানটি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে সেটি থেকে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নেপালের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস  বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-২১১ মডেলের ফ্লাইটটি বিধ্বস্ত হয়।

ইউ-এস বাংলা এয়ারলাইন্স নিশ্চিত করেছে,৭৮ জন ধারণে সক্ষম ওই বিমানে ৪ জন ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৮ জন নারী ও দুটি শিশু ছিল। বিমানের আরোহীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি এবং ৩৩ জন নেপালি।

বিমানের যাত্রীদের একজন করে আত্মীয় নেপালে নিয়ে যাবে ইউ-এস বাংলা:
নেপালে গিয়ে নিকটাত্মীয়দের খোঁজখবর সংগ্রহ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ইউ-এস বাংলা এয়ারলাইনস। সংস্থাটির যে ফ্লাইটটি নেপালে দুর্ঘটনা কবলিত হয়েছে সে ফ্লাইটের যাত্রীদের একজন করে আত্মীয়কে মঙ্গলবার নেপাল নিয়ে যাবে এয়ারলাইন্সটি। এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারলাইন্সটির জিএম কামরুল ইসলাম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা যাত্রীদের আত্মীয়দের অনুরোধ করছি যেন তারা রাতের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ইউ-এস বাংলা এয়ারলাইনসের হটলাইন ০১৭৭৭৭৭৭৭৬৬।

 

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি