সরকার পতনের জন্য মুখোশধারী সন্ত্রাসীদের এ তাণ্ডব: ঢাবি ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১০:৪৪ আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১২:৪৪

ভিসি'র সংবাদ সম্মেলনঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত ছিল না। একটি প্রশিক্ষিত মুখোশধারী সন্ত্রাসী গোষ্ঠী সরকার পতনের জন্য লাশের রাজনীতি করতে এই তাণ্ডব চালিয়েছে।

সোমবার বেলা সোয়া ১০টার দিকে ভিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, ‘গতকাল (রবিবার) রাতে যে তাণ্ডব চালানো হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট থাকতে পারে বলে আমি মনে করি না। এরা প্রশিক্ষিত সন্ত্রাসী।  লাশের রাজনীতির জন্য তারা এই তাণ্ডব চালিয়েছে।’

বিডিয়ার বিদ্রোহের হামলাকারীদের মতো মুখোশ পরে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তাদের হামলার ধরন দেখেই বোঝা গেছে, যে তারা কোনও সাধারণ শিক্ষার্থী নয়, এরা প্রশিক্ষিত একটি দল।

তিনি আরও বলেন, ‘আমি সরকারের সঙ্গে শিক্ষার্থীদের দাবিটি নিয়ে আলাপ আলোচনা করেছি। সরকারের পক্ষ থেকে আমাকে বলা হয় এ বিষয়টি সরকার সক্রিয়ভাবে দেখছে। এই কথাটি আমি যখন শিক্ষার্থীদের বলতে আসি তখনই রাত ১টার দিকে লোহার রড দিয়ে আমাকে এবং আমার পরিবাবের প্রাণনাশের জন্য হামলা করা হয়। আশেপাশে কয়েকজন যদি আমাকে না বাচাঁতো, তাহলে আমি হয়তো আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। আমার প্রাণনাশের উদ্দেশ্যেই এই হামলা করা হয়।’ 

তিনি বলেন, ‘হামলার আলামত নষ্ট করতেই ভিসি বাস ভবনের সিসিটিভি ক্যামেরা ভাঙচুরসহ সেখানের হাডডিক্স চুরি করে নিয়ে গেছে। পুরো ভবনের সব কিছু তছনছ করে দিয়েছে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, ‘এই ঘটনায় মামলা করা থেকে শুরু করে সব আইনি প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। কারণ ভিসি এবং ভিসি বাসভবন সরকারি সম্পত্তি, হামলার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্বও সরকারের।’

প্রসঙ্গত, রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ঢাবির ভিসি’র বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। আমরা ভয়ে বাসভবনের পেছনে পালিয়ে যাই।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবির এডিশনাল কমিশনার দেবদাস ভট্টাচার্য।

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রবিবার দুপুর ২টায় ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান নেন। এ সময় শাহবাগের আশপাশের সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান ধরে রাখলে রাত পৌনে ৮টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটকও করে পুলিশ। এরপরই পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশের অ্যাকশনের মুখে আন্দোলনকারীরা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি এলাকায়। সবশেষে তারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। আশপাশের কয়েকটি মোটরসাইকেলেও তারা আগুন দেন।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এসে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের আহ্বান জানান। সোমবার সকাল ১১টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান তিনি।

আরও পড়ুন-

সরকার পতনের জন্য মুখোশধারী সন্ত্রাসীদের এ তাণ্ডব: ঢাবি ভিসি

ভিসির বাড়িতে হামলা, মামলার প্রস্তুতি চলছে

 

পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি: ডিএমপি কমিশনার

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

ক্যাম্পাসে থমথমে অবস্থা: মোড়ে মোড়ে পুলিশ, আন্দোলনকারীরা হলে

 

/এসজেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল
রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ