সংসদে কোটা সংস্কার নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৩:৪০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৪:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা ব্যবস্থা না রাখার পরিকল্পনা সংসদ অধিবেশনে জানাতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ এপ্রিল) সকালে গণভবনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিনিধিদের এমন কথা জানিয়েছেন তিনি। 

কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনের কথা জানাতে আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যার কাছে গিয়েছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন। তখন তিনি তাদের আশ্বাস দেন, সরকারি চাকরিতে কোনও কোটা থাকবে না।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা না থাকার বিষয়ে আজ (বুধবার) বিকালে সংসদে বিস্তারিত জানাবেন।’

সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘ছাত্রদের কোটা সংস্কারের যৌক্তিক দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি আমরা। আজই সংসদে এ বিষয়ে ছাত্রদের দাবি মেনে নেওয়ার কথা জানাতে পারেন তিনি।’
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সংসদে কোটা ব্যবস্থা প্রসঙ্গ তুলবেন। তখনই এ বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।  

/আরএআর/এআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের