রোহিঙ্গা পরিবারের ফেরত যাওয়াটা প্রত্যাবাসন নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ১৪:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৪:৫৮

ফেরত যাওয়া রোহিঙ্গা পরিবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এখনও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়নি বলে জানিয়েছেন ত্রাণ, শরণার্থী বিষয়ক কমিশনার আবুল কালাম। শনিবার রোহিঙ্গা একটি পরিবার মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা পরিবারের ফেরত যাওয়াটা প্রত্যাবাসন নয়, এটাকে প্রত্যাবাসন বলার কোনও সুযোগ নেই।’

এর আগে শনিবার গভীর রাতে মিয়ানমার একটি বিবৃতি প্রকাশ করে। যেখান বলা হয়েছিল, একটি রোহিঙ্গা পরিবার প্রত্যাবাসন করেছে।

আবুল কালাম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘মিয়ানমার সীমান্তে কোনারপাড়া নো-ম্যানস ল্যান্ডে কিছু লোক আটকা পড়ে আছে। সেখান থেকে একটি পরিবার ফেরত গেছে। যেহেতু তারা বাংলাদেশে প্রবেশই করেনি, সেহেতু এটি প্রত্যাবাসনের আওতায় পড়ে না।’

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে সবার অজান্তে বাংলাদেশ থেকে আকতার আলম নামের এক রোহিঙ্গা নাগরিক ৫ সদস্যের পরিবার নিয়ে মিয়ানমার ফেরত গেছেন। মিয়ানমার সরকারের এক বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ কিছুই জানেন না।

আরও পড়ুন:

গভীর রাতে সবার অজান্তে মিয়ানমারে ফেরত গেছে রোহিঙ্গা পরিবারটি

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরলো প্রথম রোহিঙ্গা পরিবার

/এসএসজেড/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি