সিরিয়া সংকটে বৃহৎ শক্তির মুখোমুখি অবস্থান পর্যবেক্ষণে বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
১৭ এপ্রিল ২০১৮, ২২:৪৩ আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২৩:৪৯

সিরিয়া সংকট সিরিয়া সমস্যাকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব ও রাশিয়া মুখোমুখি অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি ‘স্নায়ুযুদ্ধ আবার ফিরে এসেছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এরই পরিপ্রেক্ষিতে সিরিয়া সংকট ও দুই বৃহৎশক্তি—যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মুখোমুখি অবস্থানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সবসময় নিরপেক্ষ এবং ভারসাম্যমূলক ভূমিকা পালন করেছে। এখনও করবে।’

বাংলাদেশ এ বিষয়ে কতটুকু কার্যকর হতে পেরেছে, জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের একটি অবস্থান অনেক শক্তিকে খুশি করে না।’

সিরিয়া ইস্যুতে বাংলাদেশের অবস্থান কী, জানতে চাইলে আরেকজন কর্মকর্তা বলেন, ‘‘আমরা ‘শান্তি প্রক্রিয়া’কে সমর্থন করি। আমরা চাই, এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান হোক, যার মাধ্যমে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে।’’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেন্দ্রিক পশ্চিমা জোট সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণ চায়। অন্যদিকে আসাদ সরকারকে সরাসরি সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান।

সিরিয়ায় সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিমান হামলা বিষয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের এ বিষয়ে লিখিত কোনও অবস্থান নেই।’ তবে জাতিসংঘ অনুমোদন ছাড়া সাধারণভাবে কোনও ধরনের অভিযান বাংলাদেশ সমর্থন করে না বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে যারা কথা বলতে আগ্রহী, তাদের সবার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করছি। সবক্ষেত্রে সবাই খুশি না হলেও কেউ উদ্বেগজনকভাবে বিরাগ নয়। কারণ বৃহৎ শক্তিগুলো আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল।’

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সম্প্রতি রাশিয়া সফর করেছেন। আবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হক গত মার্চে যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত সংলাপে অংশ নিতে লন্ডন সফর করেছেন। যুক্তরাষ্ট্র নিজস্ব ব্যবস্থায় সিরিয়া বিষয়ে তাদের অবস্থান বাংলাদেশকে জানিয়েছে।  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ