‘সব বিষয় নিয়েই’ আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ২৩:৪৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১১:৪৯

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হওয়া ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ‘সব বিষয় নিয়েই’ আলোচনা করেছেন।

লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি: ফোকাস বাংলা। পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক বাংলা ট্রিবিউনকে জানান, আগামী মাসের শেষে কলকাতার বিশ্ব ভারতীতে ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কলকাতায় বিশ্ব ভারতীর ওই অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির যাওয়ার কথা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও সেখানে যেতে পারেন।’

রোহিঙ্গা ইস্যু ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমারও এক টুইট করেছেন। দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী ফলপ্রসূ আলোচনা করেছেন বলেও টুইট বার্তায় জানান তিনি।

রাভিশ কুমারের টুইট থেকে নেওয়া ছবি টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘প্রতিবেশীরাই প্রথম। একজন প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখছি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত ফলপ্রসূভাবে বিনিময় করেছেন।’

এর আগে লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে শুরু হয় ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। দুদিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সম্মেলনে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন।

২৫তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ১৭ এপ্রিল লন্ডনে পৌঁছার পর প্রধানমন্ত্রী এ পর্যন্ত ক্রয় কমিটি, জ্বালানি মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট ১৩টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ফাইলে (ই-ফাইলে) স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকালে গুরুত্বপূর্ণ সব ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য অফিসকে নির্দেশ দিয়েছেন।

/এসএসজেড/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মুসাফির
মুসাফির
বিশ্বকাপে খেলার সুযোগ নেই, কিন্তু মৃত্যুর দৌড়ে সবার আগে 
বিশ্বকাপে খেলার সুযোগ নেই, কিন্তু মৃত্যুর দৌড়ে সবার আগে 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন