২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১০:৪১ আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১২:০৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আগামী ২৮ এপ্রিল দেশে ষষ্ঠবারের মতো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ।’

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তয়বুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কথা বলা হয়। যা সংস্থাটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, দরিদ্র, নিঃস্ব ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সরকারের এই আইনি সেবা প্রদানের বিষয়ে ব্যাপকভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০১৩ সালে মন্ত্রিসভার বৈঠকে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করা হয় এবং ওই বছর থেকেই ২৮ এপ্রিল জাতীয়ভাবে আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। খবর বাসস। 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সামরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সামরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী