শিশু শিক্ষার্থী সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২০:৩৭আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২০:৫৮

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি নিয়ে সেুঁজতি নারায়ণগঞ্জের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সৈয়দা রওনক জাহান সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠির সঙ্গে তাকে নিজের একটি ছবিও পাঠিয়েছেন তিনি। সেঁজুতি তার চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দাদুর মতো দেখতে, বিশেষ করে প্রধানমন্ত্রীর নাক তার দাদুর মতো বলে উল্লেখ করে। দাদুকে হারিয়ে ভালো নেই বলেও চিঠিতে জানিয়েছে সে।

সেঁজুতিকে পাঠানো প্রধানমন্ত্রীর চিঠি সেঁজুতির চিঠির জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় সেঁজুতি, তোমার চিঠি পেয়েছি। আমার স্নেহ ও শুভেচ্ছা গ্রহণ কর। আশা করি তুমি বাবা, মা বন্ধুদের নিয়ে খুব ভালো আছো। আমি তোমার চিঠিটি কয়েকবার পড়েছি। তোমার দাদুর জন্য দোয়া করেছি। তোমার দাদুকে মহান আল্লাহ রাব্বুল আ‘লামীন বেহেশত নসিব করুন। তুমি মনোযোগ দিয়ে পড়াশুনা করবে। নিয়মিত স্কুলে যাবে। বাবা-মায়ের কথা শুনবে এবং বড় হয়ে দেশের সেবা করবে। তোমার জন্য আমার একটি ছবি পাঠালাম। অনেক অনেক দোয়া আর আদর রইল।’

প্রধানমন্ত্রীকে লেখা সেঁজুতির চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব ভালোবাসে জানিয়ে সেঁজুতি তার চিঠিতে বলেছে, ‘তোমাকে টিভিতে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে।’ প্রধানমন্ত্রীকে তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে শিশুটি লিখেছে, ‘তুমি আমাদের বাসায় বেড়াতে এসো।’ ‘ইতি তোমার স্নেহের সেঁজুতি’ লিখে চিঠি শেষ করেছে সে।

সেঁজুতিকে পাঠানো প্রধানমন্ত্রীর চিঠি নারায়ণগঞ্জের সোনাগাঁ উপজেলার মোগরাপাড়ায় সেঁজুতির বাড়ি। চিঠির নিচে সে তার পুরো ঠিকানা ও ফোন নম্বরও দিয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবীর প্রধানমন্ত্রীর ওই চিঠির জবাব দেওয়ার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী