কবি বেলাল চৌধুরী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৩:১৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৫:২৫

কবি বেলাল চৌধুরী আর নেই একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য কবি বেলাল চৌধুরী মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

বেলাল চৌধুরীর ছেলে আব্দুল্লাহ প্রতীক ইউসুফ চৌধুরী বাংলা ট্রিবিউনকে তাঁর বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।

কবি বেলাল চৌধুরী ফেনী সদর উপজেলার শর্শদী গ্রামে ১৯৩৮ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান। গত বছর আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে কবি বেলাল চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বার্ধক্যজনিত নানা রোগ ছিল বলেও পারিবারিক সূত্রে জানা গেছে। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় এক সপ্তাহ আগে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো নিষাদ প্রদেশে, আত্মপ্রতিকৃতি, স্থিরজীবন ও নিসর্গ, স্বপ্নবন্দী, সেলাই করা ছায়া, যাবজ্জীবন সশ্রম উল্লাসে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী