বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের শীর্ষে স্থানীয় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ২২:৫১আপডেট : ০৬ জুন ২০১৮, ২২:৫৩

বাজেট ২০১৮-১৯ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া ১০টি মন্ত্রণালয়ের মধ্যে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। এখাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৩ হাজার ৪৩৮ কোটি ১৯ লাখ টাকা।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ১০টি মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানীয় সরকার বিভাগের অনুকূলে ২৩ হাজার ৪৩৮ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অনুকূলে, ২২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ  টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুকূলে ২০ হাজার ৮১৭ কোটি ৩৬ লাখ টাকা। এর পর পর্যায়ক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১১ হাজার ৭২০ কোটি ৩৭ লাখ টাকা। রেলপথ মন্ত্রণালয় ১১ হাজার ১৫৪ কোটি ৭২ লাখ টাকা। সেতু বিভাগে ৯ হাজার ১১২ কোটি ১৫ লাখ টাকা।  স্বাস্থ্য সেবা বিভাগে ৯ হাজার ৪০ কোটি ৬৩ লাখ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৮ হাজার ৩১২ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  বিভাগে ৬ হাজার ৬ কোটি ৪৬ লাখ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে বরাদ্দ করা হয়েছে ৫ হাজার ৬০৬ কোটি টাকা।

 

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী