নির্বাচনকালীন সরকার অক্টোবরে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১২:১৯আপডেট : ২০ জুন ২০১৮, ১৩:০৪

ওবায়দুল কাদের

নির্বাচনকালীন সরকার চলতি বছরের অক্টোবরেই গঠিত হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে। তবে বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

বুধবার (২০ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সে নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি না এলেও সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিতে যে কেন সংশয় প্রকাশ করছে তা আমার বোধগম্য নয়। কারণ, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তো বিএনপি অংশ নিচ্ছে। কুমিল্লায় জিতেছে, খুলনায় অংশ নিয়েছে, গাজীপুরে অংশ নিচ্ছে। বরিশাল এবং রাজশাহীতেও অংশ নিবে। সেখানে তাদের প্রার্থী আছে। এই সমস্ত নির্বাচনে যদি তারা অংশ নিতে পারে, তবে জাতীয় নির্বাচনে অংশ নিতে কোথায় তাদের ভয়, সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।’

মন্ত্রী বলেন, ‘স্থানীয় নির্বাচনে সরকারের প্রভাব থাকলেও থাকতে পারে, তবে জাতীয় নির্বাচনে তো সরকারের কোনও প্রভাবই থাকবে না। তারপরেও নির্বাচনে অংশ নিতে তাদের কেন সংশয় সেটা তাদেরকেই জিজ্ঞাসা করুন। আর আন্দোলন করে কোনও কিছু করার শক্তি-সামর্থ্য বিএনপির নাই।’

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
ব্রাজিল সঠিক পথেই আছে: আনচেলত্তি
ব্রাজিল সঠিক পথেই আছে: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন