গাজীপুরের নবনির্বাচিত মেয়র ও কমিশনাররা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুলাই ২০১৮, ০৯:৫৩আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৪:৫৪

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম, কমিশনার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের শুভেচ্ছা এবং নির্বাচনে নৌকাকে জয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান। তিনি এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘গাজীপুরের জয়ে এটাই প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, যদি কোনও কিছু অর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন কেউ তাকে থামিয়ে রাখতে পারে না।’

গাজীপুরের নবনির্বাচিত মেয়র ও কমিশনাররা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গাজীপুরের এই বিজয় দলকে ভবিষ্যতে বিজয়ী হওয়ার পথ দেখাবে।’
প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের আর্থসামাজিক উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় দেশ শাসনের দায়িত্বে আসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ জন্য শৃঙ্খলা বজায় রেখে দলের মধ্যে নবীন-প্রবীণের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন। খবর বাসস।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের