রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় বিশ্ব নেতারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জুলাই ২০১৮, ০৯:৪৯আপডেট : ০২ জুলাই ২০১৮, ১০:০৮

ঢাকায় অবস্থানরত চার বিশ্ব নেতা, ছবি: বাসস রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বব্যাপী প্রচার বেগবান হয়ে উঠেছে। এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি এবং এ ইস্যুতে ঢাকার অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিশ্ব নেতা ঢাকা সফর করছেন।
জাতিসংঘ মহাসচিব তার তিনদিনের ঢাকা সফরের শুরুতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি রোহিঙ্গা সংকট নিরসন ও মোকাবিলায় মিয়ানমারের ওপর অব্যাহত চাপ এবং ঢাকাকে সহায়তার ব্যাপারে জাতিসংঘের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘তিনি (গুতেরেস) বলেছেন, জাতিসংঘ এ ইস্যুতে মিয়ানমারের ওপর অব্যাহত চাপ বজায় রাখবে এবং একইসঙ্গে এ সংকট সমাধান ও মোকাবিলায় বাংলাদেশকে সংস্থার সার্বক্ষণিক সহায়তা দেবে।’
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা মুসলিমদের উগ্রবাদের খপ্পরে পড়ার আশঙ্কা প্রকাশ করে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধানের পাশাপাশি আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মোরেরও ঢাকা এসেছেন। এর আগে যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড ও লৈঙ্গিক সমতা বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ানা রোপারও রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকা সফরে আসেন। তারা ইতোমধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।
গত বছর ২৪ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন অভিযান শুরু করলে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই বিভিন্ন সময় পালিয়ে আসা তিন লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে রয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা