শহীদ মিনার এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা সম্পর্কে কিছুই জানেন না প্রক্টর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৩:২৬আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৬:৪৯

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সোমবার (২ জুলাই) শহীদ মিনারে হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকের (সোমবার) হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমার প্রক্টরিয়াল বডি বা শিক্ষার্থীরা লিখিত বা মৌখিক কোনোভাবেই বিষয়টি আমাকে অবহিত করেননি।’

সোমবার প্রক্টর তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

শহীদ মিনারে মেয়েদের লাঞ্ছিত এবং ছাত্রলীগের কাছ থেকে ধর্ষণের হুমকি পাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যেহেতু হামলার বিষয়ে অবহিত নই এবং কেউ যেহেতু অভিযোগ করেনি, তাই এ নিয়ে কিছু বলতে পারছি না। অভিযোগ করলে ব্যবস্থা নেবো।’

সোমবার ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধনে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রক্টর বলেন, ‘এ বিষয়েও আমি কিছু জানি না। আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। জানালে ব্যবস্থা নেবেন।’

ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ শিক্ষার্থী হিসেবে শনিবার ও আজ (সোমবার) ছাত্রলীগ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বলে দাবি করেছে। ঢাবি ক্যাম্পাসের শৃঙ্খলার দায়িত্ব ছাত্রলীগের নাকি প্রক্টরিয়াল বডির- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব প্রক্টরিয়াল বডির। অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল (রবিবার) অভিযোগ পেয়েছি। প্রক্টরিয়াল বডি কাজ করছে। আমরা ব্যবস্থা নেবো।’

শনিবার ও সোমবারের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় নিয়েছে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। শনিবারের হামলায় যেসব আহত শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি আছে তাদের বিষয়েও খোঁজ-খবর নেওয়া হয়েছ। এছাড়া নূরের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘শনিবারের হামলার বিষয় নিয়ে আমরা কাজ করছি। কারা হামলা করেছে তাদের চিহ্নিত করার ব্যবস্থা করবো আমরা। এছাড়া শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

 

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলা

নূরের ওপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন

/এসআইআর/আরএআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে গতি ও স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে গতি ও স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে 
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে 
আনসারের নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
আনসারের নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
সর্বাধিক পঠিত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন