‘ধানমন্ডি, কলাবাগান, সেগুন বাগিচা ও মন্ত্রীপাড়ার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ১৩:২২আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:০২

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) আওতাধীন ধানমন্ডি, কলাবাগান, সেগুন বাগিচা ও মন্ত্রীপাড়া এলাকার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে ডিসিসি’র  অন্যান্য অঞ্চলে এ মশার উপস্থিতি খুবই কম বলে দাবি করেন তিনি।

শনিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর কাঁঠালবাগান ঢালে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘গত ২৫ জুন থেকে এ কর্মসূচি চলছে। আমাদের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাসায় বাসায় গিয়ে লার্ভা ধ্বংস করেছে। পাশাপাশি ওইসব বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমের মাধ্যেমে আমরা জানতে পেরেছি অঞ্চল ১-এ প্রায় ৪৫ শতাংশ বাড়িতেই মশার লার্ভা পাওয়া গেছে। যা খুবই উদ্বেগজনক। এ কারণে আমরা এডিস মশার লার্ভা ধ্বংসকরণে আবারও কর্মসূচি নিয়েছি। এতে অঞ্চল ১-কে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ধানমন্ডি, কলাবাগান, মন্ত্রীপাড়া ও সেগুনবাগিচা এলাকার বাসাগুলোতে এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। এই এলাকার প্রায় প্রতি ৩ বাড়ির একটিতে আমরা মশার লার্ভা পেয়েছি। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ২, ৩, ৪, ৫ এলাকার অবস্থা ভালো আছে। হিসাব অনুযায়ী এই এলাকার বাড়িগুলোর অবস্থা অতটা উদ্বেগজনক নয়।’

এসময় মেয়র তার সংস্থার মতো ঢাকার আশপাশের সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকেও একযোগে এই কর্মসূচি পালন করার আহ্বান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব মো. শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শেখ সালাউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন
খামেনির জানাজা আজ
খামেনির জানাজা আজ
বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
ইন্টারনেটের ডাটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে? সাশ্রয় করার কার্যকরী ৭ কৌশল
ইন্টারনেটের ডাটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে? সাশ্রয় করার কার্যকরী ৭ কৌশল
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব