সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মোস্তফা রশিদী সুজার জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১২:১১আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৩:০৩

মোস্তফা রশিদী সুজা আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার জানাজা রবিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজসহ সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতারা, বিরোধীদলীয় নেতার পক্ষে মামুনুর রশিদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর আগে এস এম মোস্তফা রশিদীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মোস্তফা রশিদী সুজা গত ২৬ জুলাই বৃহস্পতিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/ইএইচএস/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ