সরকারি হিসাবের নিয়মিত অডিট করতে হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১০:৩৫আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:৩৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি হিসাবের নিয়মিত অডিট করার জন্য কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি অডিটের কাজ পিছিয়ে থাকার অবস্থা প্রায় শেষ হয়ে আসছে। মনে হয় অডিটে পিছিয়ে থাকার এটিই হবে শেষ বছর। তবে কিছুটা তো থাকবেই।’

সোমবার সচিবালয়ে সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশের সিএজি হিসেবে নিয়োগ পেয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আর্থিক বিভাগের সিনিয়র সচিব এম ইউনুসুর রহমান, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ তালুকদার এবং অর্থ বিভাগের সিনিয়র কর্মকর্তারা।
অর্থমন্ত্রী বলেন, সিএজি খুবই মর্যাদাপূর্ণ পদ। কারণ, এটি একটি সাংবিধানিক পদ। সরকারি সার্স কমিটিতে অডিটর জেনারেল কমিটির চেয়ারম্যান অথবা সদস্য হিসেবে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, ‘আমরা সিএজি অফিসে নতুন নতুন উদ্ভাবনী ধারণা সৃষ্টি করতে পারি। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জনবান্ধব আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে সিএজি অফিসের কর্মকর্তাদের প্রতি আরও গণমুখী হওয়ার আহ্বান জানান। খবর বাসস।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা