আইএলও’র শর্ত অনুযায়ী শ্রম আইন সংশোধন হচ্ছে: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১২:৩৮আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:২২

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ফটো) আইএলও’র (ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন) শর্ত অনুযায়ী শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রীর নিজ দফতরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের লভ্যাংশের এক কোটি ১৮ লাখ ৯১৮ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ শ্রমিকদের কাছে সরাসরি পৌঁছানোর লক্ষ্যে রূপালী ব্যাংকের ‘শিওর ক্যাশ’র সঙ্গে এমওইউ স্বাক্ষর করে শ্রম মন্ত্রণালয়।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আইএলও’র শর্ত অনুযায়ী শ্রম আইন সংশোধনের পাশাপাশি নতুন করে ইপিজেড শ্রম আইন প্রণয়ন করা হচ্ছে। দুটি আইনের খসড়াই চূড়ান্ত। আগামী (আগস্ট) মাসে মন্ত্রিসভায় এগুলো উপস্থাপন করা হবে। সবকিছু ঠিক থাকলে সংসদের আগামী অধিবেশনে আইন দুটি পাস হতে পারে। এ আইন দুটি পাস হলে দেশের সব কারখানায় ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ শ্রমিকের সমর্থন নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।

/এসআই/এসএসএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা