‘গাড়িচালকের বিচার প্রক্রিয়ায় নৌমন্ত্রীর কোনও প্রভাব থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১২:৪৪আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজধানীর বিমানবন্দর সড়কে শিক্ষার্থীকে গাড়িচাপা দেওয়া চালকের বিচার প্রক্রিয়ায় নৌমন্ত্রীর কোনও প্রভাব থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (৩১ জুলাই) সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানম মীমের বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

মহাখালীতে মীমের বাসা পরিদর্শনকালে মন্ত্রী তার পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় সেখানে মীমের কয়েকজন সহপাঠী উপস্থিত ছিলেন। তারা দোষী গাড়িচালকের ফাঁসিসহ বেশ কয়েকটি দাবি জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। দায়ীরা উপযুক্ত শাস্তি পাবে। গাড়িতে কোনও ত্রুটি ছিল কিনা দেখা হবে। বিচার প্রক্রিয়ায় নৌমন্ত্রীর কোনও প্রভাব থাকবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুর্ঘটনাস্থলের ওই জায়গায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানায় মীমের সহপাঠীরা। তখন মন্ত্রী বলেন, ‘যতদিন ফুটওভারব্রিজ নির্মাণ করা না হয় ততদিন দুজন কনস্টেবল ওখানে দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষার্থীদের পারাপারে সাহায্য করবেন।’

প্রসঙ্গত, রবিবার (২৯ জুলাই) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা