বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান ভূঁঈয়া আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৫:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৫:৫৮

বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান ভূঁঈয়া আর নেই বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর কামরুল হাসান ভূঁঈয়া আর নেই। সোমবার (৬ আগস্ট) বেলা দুটো নাগাদ সিএমএইচে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার স্ত্রী রিফাত নিগার শাপলা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই ডায়বেটিস ও কিডনী সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মাসের শেষ সপ্তাহে তার অবস্থার অবনতি হলে ইনটেনসিভ কেয়ার ইউনিটেও রাখা হয়। আজকে ডায়ালাইসিস শুরু করার কথা ছিলো। তিনি সবার কাছে কামরুল হাসান ভূঁঈয়ার বিদেহী আত্মার জন্য দোয়া চান।

উল্লেখ্য, কামরুল হাসান ভূঁইয়া বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান। মুক্তিযুদ্ধ সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তার প্রকাশিত বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের সংখ্যা ২৩টি, সামরিক ইতিহাসের ওপর লেখা ১টি এবং শিশুতোষ গ্রন্থ ৩টি। এর মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধ বিষয়ক বই হলো: জনযুদ্ধের গণযোদ্ধা, বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না, ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স কমান্ডার-খালেদের কথা (সম্পাদিত), একাত্তরের কন্যা, জায়া, জননীরা, পতাকার প্রতি প্রণোদনা, মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অবদান, একাত্তরের দিনপঞ্জি ইত্যাদি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
চ্যাটজিপিটি-জেমিনাইকে কি চীনের ‘কিমি কে৩’ টক্কর দিতে পারবে?
চ্যাটজিপিটি-জেমিনাইকে কি চীনের ‘কিমি কে৩’ টক্কর দিতে পারবে?
প্রধান বিচারপতির উদ্বেগ 
প্রধান বিচারপতির উদ্বেগ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম