একনেকে ১১ প্রকল্পের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৮:৪৮ আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:৪৯



প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক সরকার ৬ হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প গ্রহণ করেছে। মঙ্গলবার (০৭ আগস্ট) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলানায়তনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈঠকে ৬ হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক । এরমধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৪১৬ কোটি ১৬ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৭ কোটি ৯৮ লাখ টাকা খরচ করা হবে।’ তিনি জানান, ‘দেশের যেসব স্থানে তাঁত শিল্প রয়েছে, সেগুলোর জন্য প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে জামালপুর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সিলেটের মনিপুর ও চট্টগ্রাম অঞ্চলে তাঁত শিল্প বিকাশে প্রধানমন্ত্রী প্রকল্প নেওয়ার তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়কে।’
একনেকে অনুমোদিত প্রকল্প গুলো হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহণ; ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন; বাংলাদেশে তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টার ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট ও ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন প্রকল্প; ড. এম. এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর স্থাপন; সরকারি শিশু পরিবার এবং ছোটমণি নিবাস নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্প। হাই-টেক পার্ক, সিলেট এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ; ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ও ড্রেজিং; নোয়াখালীর সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট সড়ক উন্নয়ন; বীরগঞ্জ-খানসামা-দাড়োয়ানী, খানসামা-রাণীবন্দর ও চিরিরবন্দর-আমতলী বাজার জেলা মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ; কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার নির্মাণ ও ৭ দশমিক ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদি ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের তানজীম আহমেদ
ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের তানজীম আহমেদ
ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়িঘরে হামলা চালালেন যুবলীগ নেতা
ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়িঘরে হামলা চালালেন যুবলীগ নেতা
রাজধানীতে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ কর্মী গ্রেফতার
রাজধানীতে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ কর্মী গ্রেফতার
কম খরচে বিদেশ ভ্রমণের উপায় জানালেন ২৩ বছর বয়সী পর্যটক
কম খরচে বিদেশ ভ্রমণের উপায় জানালেন ২৩ বছর বয়সী পর্যটক
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’