রোহিঙ্গাদের প্রতি সমর্থনের জন্য কফি আনান স্মরণীয় হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ০৭:১৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৩:২০





প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রতি সমর্থনের কারণে তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক ও জনগণের প্রতি তার নেতৃত্বাধীন পরামর্শক কমিশনের (অ্যাডভাইজরি কমিশন) প্রতিবেদনে যে সমর্থন প্রদান করা হয়েছে, তাতে কফি আনান সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।’ প্রধানমন্ত্রী এমন এক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, যিনি যেকোনও কঠিন চ্যালেঞ্জ গ্রহণে কখনও পিছপা হননি। শেখ হাসিনা বলেন, ‘কফি আনান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রাখাইন রাজ্যের ওপর পরামর্শক কমিশনের দুরূহ কাজটি গ্রহণ করেছিলেন।’


তিনি বলেন, ‘কমিশনের চেয়ারম্যান হিসেবে কফি আনান রোহিঙ্গাদের দেশ ছেড়ে পালিয়ে আসা এবং টেকসই সমাধানের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকার নিশ্চিতকরণে কফি আনান তাঁর জীবন উৎসর্গ করে গেছেন।’
তিনি বলেন, ‘‘কফি আনান বিশ্বশান্তি, উন্নয়ন ও মানবাধিকার নিশ্চিত করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যু ‘দ্য এলডারস’-এর মাধ্যমে বঞ্চিতদের পাশে দাঁড়ানো, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এবং বিশ্বশান্তির জন্য শূন্যতা সৃষ্টি করবে।’’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ গণতন্ত্রের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রচেষ্টার পাশে দাঁড়ানোর জন্য তাঁকে সবসময় স্মরণ করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তিতে অবদান রাখার ব্যাপারে তিনি (আনান) সর্বদা যে সমর্থন দিয়ে গেছেন, সে ব্যাপারেও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
তিনি বলেন, ‘আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
কফি আনান ফাউন্ডেশনের এক ঘোষণায় বলা হয়, ‘শনিবার (১৮ আগস্ট) ৮০ বছর বয়সে কফি আনান সুইজারল্যান্ডের জেনেভায় সামান্য অসুস্থতার পর মৃত্যুবরণ করেছেন।’
ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, ‘কফি আনান পরিবার ও কফি আনান ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনান ১৮ আগস্ট শনিবার সামান্য অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন।’

সূত্র: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
কার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
কী, কেন, কীভাবেকার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত