রাজধানীতে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ১৪:২৫আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৪৪

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর কড়াইল বস্তিতে ছুরিকাঘাতে আহত কিশোর তারিকুল ইসলাম তারেক (১৮) মারা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রবিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সে মারা যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

তারিকুল ইসলাম তারেকের বাবার নাম মো. রিয়াজউদ্দিন। তাদের বাড়ি বরিশালের গৌরনদীতে। মহাখালীর কড়াইল বস্তিতে তারা ভাড়া বাসায় থাকেন।

তারেকের পরিবারের বরাত দিয়ে এএসআই বাবুল মিয়া জানান, শনিবার এশার নামাজ পড়ে বের হয়ে তারেক দেখে মসজিদের দানবাক্সের ওপর পা রেখে একজন সিগারেট খাচ্ছে। তখন তারেক বাধা দিলে তর্কাতর্কি শুরু হয়। পরে তারেক ওই ছেলেকে চড় মারে। পরে ওই ছেলে আরও বন্ধুবান্ধব নিয়ে এসে তারেক ও তার বন্ধু হেলালকে কোপায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢামেকে আনা হয়। সকাল সাড়ে ১০টায় সে মারা যায়। হেলাল ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন- রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে আহত ৭

/এআইবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ