খুলনা-৪ আসনের উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন সালাম মুর্শেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৮, ২২:১৫আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২২:২৬

আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। সোমবার (২০ আগস্ট) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাকে দলের মনোনয়ন দেওয়া হয়। দলের মনোনয়ন বোর্ডের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২০ সেপ্টেম্বর খুলনা-৪ (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গত ১৪ আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৮ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে এবং ওইদিন থেকেই প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারবেন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস. এম. মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। সুজা গত ২৬ জুলাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/ইএইচএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ