দেশের শান্তি, সমৃদ্ধি কামনা সৃষ্টিকর্তার কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৮, ০৮:৪৯আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০৯:২০

ঈদের জামাত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সুখ শান্তি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

ঈদের জামাত মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা চেয়ে দোয়া করা হয় সৃষ্টিকর্তার কাছে। এছাড়া দেশ-বিদেশি সব ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষার্থেও দোয়া করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের জন্যই দোয়া করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ঈদের জামাত ঈদের নামাজের আগে বক্তব্য রাখেন মিরপুরের জামেয়া আরাবিয়া আশরাফিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।

দেশের শান্তি, সমৃদ্ধি কামনা সৃষ্টিকর্তার কাছে নামাজে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা, ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সংসদ সদস্যরা বিদেশি কূটনীতিকরা, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন।

ঈদের জামাত এছাড়া বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাতে আসা মুসল্লিদের নিরাপত্তায় উত্তর ও দক্ষিণ গেটে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেটে মুসল্লিদের চেক করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ছবি: সাজ্জাদ হোসেন 

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি’র ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ