নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৮, ১২:২৩আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৫:১১


গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয়
সরকারের উন্নয়ন চিত্র যার যার এলাকায় গিয়ে মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার (২২ আগস্ট) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়েরর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, এখানে স্লোগান না দিয়ে এলাকায় যান, আমরা কী কাজ করেছি তা জনগণের কাছে তুলে ধরেন। জনগণ খুশি থাকলে, তারা ভোট দিলে, আবারও ক্ষমতায় আসবো। ভোট না দিলে  অসুবিধা নেই। দেশের মানুষের জন্য কাজ করছি।’
এসময় প্রধানমন্ত্রী জাতির পিতাসহ ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত সবার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করার চেষ্টা করছি। শোক ও ব্যথা বুকে নিয়ে শোকের মাসেও সবার জন্য ঈদআনন্দ শান্তিপূর্ণ করতে কাজ করছি।’

নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এর আগে তিনি গণভবনে দলীয় নেতাকর্মী, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 
উপস্থিত নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনে থেকে স্লোগান না দিয়ে এলাকায় যান। আমরা কী কী কাজ করেছি জনগণকে তো তা জানাতে হবে। জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনও অসুবিধা নাই।’

বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক। আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণের আনন্দ উৎসব যাতে থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ঈদ যাতে নির্বিঘ্ন হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে ।’

বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের মানুষ যেন ভালো থাকে, তাদের যেন উন্নতি হয়, সুন্দর জীবন পায়, শিক্ষা চিকিৎসা বাসস্থান পায়।’
জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের জন্য দোয়া কামনা করে শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্ট আমরা মা-বাবা ভাই বোন সবাইকে হারিয়েছি। আমরা দুটি বোন বেঁচে আছি। আপনারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদের প্রতি দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন।’

নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী এসময় কারও কোনও অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট স্থানে জমা দেওয়ার আহ্বান জানান। এগুলো দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ