বাংলায় মার্কিন রাষ্ট্রদূতের ঈদ শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৮, ১৮:২৩আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৮:৪২

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মার্কিন দূতাবাস ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজে ৩৯ সেকেন্ডের এই বার্তাটি আপলোড করা হয়েছে। বিদায়ী এই রাষ্ট্রদূত বাঙালি নারীর ঐহিত্যবাহী পোশাক শাড়ি পরে ভিডিও বার্তায় ভাঙা ভাঙা বাংলায় বলেছেন, ‘ঘুরে-ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশে দায়িত্ব পালনকালে এবারের কোরবানির ঈদ তার শেষ ঈদ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আমার বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’
২০১৫ সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন মার্শা বার্নিকাট। এ বছরই তার মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রদূত হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্ট মিলার।
এদিকে মার্কিন এই রাষ্ট্রদূত ছাড়াও একই ফেসবুক পেজে ভিডিও বার্তায় মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও (Mike Pompeo)।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ