কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ১০:১৬আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১০:২৭

কর্ণফুলী টানেল কর্ণফুলী টানেল প্রকল্পের নির্মাণ কাজ ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
‘ওয়ান সিটি অ্যান্ড টু টাউন’ মডেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্ণফুলী নদীর তলদেশে চার লেনের টানেলটি নির্মাণ করছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০৫৫.৮৩ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ সরকার ৩৫০ মিলিয়ন ডলার এবং চীন সরকার ৭০৫.৮৩ মিলিয়ন ডলার দেবে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর প্রকল্পের কাজ শুরু হয়। পাঁচ বছরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে।
এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করি, বাস্তবতার নিরিখেই রায় হবে। বিচার বিভাগ তার স্বাধীন সিদ্ধান্ত দেবে, রায় দেবে। এই ঘটনার সঙ্গে বিএনপি যে সরাসরি জড়িত তা প্রমাণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এতে দণ্ডিত হতে পারেন দলটির অনেক শীর্ষস্থানীয় নেতা। তারা যদি কনভিকটেড (দণ্ডিত) হন, তাহলে সামনে জাতীয় নির্বাচনে তাদের অস্তিত্ব কিছুটা সংকটের মুখে পড়বে।’
কোটা আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের শুরুটা বাইরের ইন্ধনে হয়নি। তবে পরে বাইরের ইন্ধন এবং উসকানি যুক্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আন্দোলন ছিল নিরীহ ছাত্রছাত্রীদের। ক্ষমতা দখলের জন্য ছিল না। কিন্তু বিএনপি ক্ষমতা দখলের জন্য নিরাপদ সড়কের আন্দোলনে নিরাপদ রাস্তা খুঁজছিল। তারা নিজেদের আন্দোলনে ব্যর্থতার পর শিক্ষার্থীদের ওপর ভর করেছিলেন।’
এর আগে মন্ত্রীকে নির্মাণাধীন প্রকল্পের বিভিন্ন অংশ দেখান উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) ড. অনুপম সাহা। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ