জাতীয় নির্বাচনে ইভিএম চালুর চেষ্টা চলছে: রফিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১২:২৫আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৩:৫০

ইভিএম (ফাইল ছবি) জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান। বৈঠক আগামী ৩০ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়।

তিনি বলেন, ‘বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। আমরা নির্বাচনে ইভিএম প্রবর্তনের চেষ্টা করছি। আগামী ৩০ আগস্ট বৈঠক আবার বসবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনে আরপিও সংশোধনের সিদ্ধান্ত অনুমোদন হলে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে যাবে। পরে মন্ত্রিসভায় অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে তা সংসদে পাস হবে।’

সব প্রক্রিয়া শেষ করে আইন পাস করা না গেলে বিদ্যমান আইনে নির্বাচন হবে বলে তিনি জানান। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে।

/ইএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ