কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা নাই: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১৩:২৫আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৪:২৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি) কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই। কারণ, কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। সরকার এ খাতের উন্নয়নে সবকিছু করবে।’

রবিবার (২৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘চামড়া নিয়ে যে সংকট হয়েছে তার মূল কারণ হচ্ছে সাভারে চামড়া কারখানাগুলো ঠিকভাবে চালু হয়নি। সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও চালু হয়নি। প্লটের মালিকরা জমির মালিকানার দলিলও পায়নি। ব্যাংক থেকে ঋণ পায়নি। মূলত এসব কারণেই কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে একটি অন্যতম খাত। গত বছর চামড়াকে প্রোড্ক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল। এরকম একটি সম্ভাবনাময় খাত যাতে কোনোভাবেই ধ্বংস হয়ে না যায় সেজন্য সরকার সতর্ক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে কথা হয়েছে। এত সংকটের পরেও তারা চামড়া কিনবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোও সমাধান করা হবে। অপরদিকে যেহেতু ব্যাংক খুলেছে, কাজেই ব্যাংকের লেনদেনও ঠিকভাবে হবে। কাজেই চামড়া নিয়ে এই সংকট থাকবে না।’

আরও খবর: ‘বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে’ 

/এসআই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ