জাতিসংঘের এলডিসি সম্পর্কিত কমিটির সদস্য হলেন ড. দেবপ্রিয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১৫:৪০আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৫:৫২

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি)-এর সদস্য নিযুক্ত হয়েছেন। জাতিসংঘের মহাসচিবের সুপারিশে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর অধিবেশনে সিডিপি’র সদস্য হিসেবে ড. দেবপ্রিয়কে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। ড. দেবপ্রিয় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)-এর একজন সন্মানীয় ফেলো হিসেবে কর্মরত আছেন।

রবিবার (২৬ আগস্ট) সিপিডি-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত সিডিপি জাতিসংঘের অধীনে একটি স্বাধীন প্রতিষ্ঠান যা স্বল্পোন্নত দেশসমূহের অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দিয়ে থাকে। প্রতি তিন বছর পরপর সিডিপি স্বল্পোন্নত দেশের তালিকা পর্যালোচনা করে এবং এই তালিকায় নতুন অন্তর্ভূক্তি এবং তালিকা থেকে বের হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে। বর্তমানে সিডিপি স্বল্পোন্নত দেশ চিহ্নিত করার সূচকগুলো পুনর্বিবেচনা করছে। এলডিসি তালিকা থেকে বের হয়ে যাওয়া দেশগুলোকে কী সাহায্য দেওয়া যায় তাও আলোচনা করছে। একই সঙ্গে সংস্থাটি ২০২৪ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের সামগ্রিক অগ্রগতিও পর্যালোচনা করবে।

ড. দেবপ্রিয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বল্পোন্নত দেশ বিষয়ে একজন বিশেষজ্ঞ। জাতিসংঘসহ জেনেভা ও ভিয়েনায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি জেনেভায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশসমূহের সমন্বয়ক ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থার বহু উচ্চ পর্যায়ের আলোচনায় স্বল্পোন্নত দেশের পক্ষে নেতৃত্বমূলক ভূমিকা রেখেছেন। 

 

 

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা