অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ১৬:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৭:৩৬

শেখ হাসিনা ও স্কট মরিসন (ছবি: বাসসের সৌজন্যে) অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

প্রধানমন্ত্রী বলেন, ‘লিবারেল পার্টির নেতা হিসেবে আপনার নির্বাচন এবং প্রধানমন্ত্রী পদে নিযুক্তি আপনার ওপর লিবারেল পার্টির আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং অস্ট্রেলিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও প্রজ্ঞার প্রতি স্বীকৃতি দিয়েছে।’

বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে, বন্ধুত্বের অটুট বন্ধন, যা বহু বছর ধরে দুই দেশের ও জনগণের মাঝে বিদ্যমান, মরিসনের মেয়াদকালে তা আরও সুদৃঢ় হবে।’

তিনি বলেন, ‘আমি আগামী দিনগুলোতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি।’
সূত্র: বাসস

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা