৫০ দিন পর সচিবালয়ে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১৭:৩২আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৮:২৩

সচিবালয়ে রাশেদ খান মেনন গত ৫ জুলাই পা পিছলে পড়ে আহত হওয়ার ৫০ দিন পর আজ রবিবার (২৬ আগস্ট) সকালে সচিবালয়ে অফিস করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী অফিসের চলমান কর্মকাণ্ডের খোঁজ-খবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের ওপর ন্যস্ত কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেন।
সমাজকল্যাণমন্ত্রী সাড়ে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস করেন। সচিবালয়ে আগত অতিথিদেরও সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, ‘পা পিছলে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে থাকার সময় অনেকেই আমাকে দেখতে গেছেন। অনেকেই পাশে থেকেছেন, সান্ত্বনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোক পাঠিয়ে শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন। অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সেতুমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের প্রায় অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদকর্মীসহ সমাজের সব শ্রেণির মানুষ হাসপাতালে যারা আমাকে দেখতে গিয়েছিলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘আজ থেকে আবার আমার সরকারি দায়িত্ব পালন শুরু হলো। এখন থেকে আমি পুনরায় আগের মতো নিয়মিত অফিসের কাজকর্ম করতে পারবো বলে আশা করছি।’

/সিএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ