আইন অমান্য করে প্রচারের অভিযোগ বিএটিবি’র বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ০৯:৩৬আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:০১

দোকান সাজিয়ে দিচ্ছে টোবাকো কোম্পানি জনস্বার্থে করা আইনের তোয়াক্কা না করে প্রচার চালানোর অভিযোগ উঠেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএবিটি) বিরুদ্ধে। সারাদেশে তারা ব্যবসা সম্প্রসারণে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।

রবিবার (২৬ আগস্ট) লালমাটিয়ার ডি ব্লকে সিগারেটের প্রচার কার্যক্রম (সিগারেটের নতুন বিক্রয়কেন্দ্র- পয়েন্ট অব সেল স্থাপন, সুসজ্জিত বক্সে সিগারেটের বিজ্ঞাপন স্থাপন) পরিচালনা করেছে বিএটিবি। তামাকবিরোধী সংগঠন বাংলাদেশ অ্যান্ট্রি টোব্যাকো অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, রবিবার লালমাটিয়ার ডি ব্লকে সরেজমিন দেখা যায়, ডিপার্টমেন্টাল স্টোরে বিএটিবি’র প্রতিনিধিরা তামাকজাত দ্রব্যের নতুন বিক্রয়কেন্দ্র স্থাপন ও আশপাশে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞাপনের দৃশ্য ধারণ করছে পুরো শুটিং ইউনিটের মাধ্যমে। পিকআপ ভ্যানে করে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারণায় ব্যবহৃত বিভিন্ন উপকরণসহ ১০-১৫ জনের একটি দল এ কার্যক্রম পরিচালনা করছে। তাদের কার্যক্রম পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

তামাকবিরোধী গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের জানান, প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে যেখানে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, দেশে তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়েছে, সেখানে তামাক কোম্পানির এ ধরনের প্রচারণা সরাসরি আইনের লঙ্ঘন।

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ