‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উৎপাটিত করবো, এটাই অঙ্গীকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ১১:৫৩আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৫:০০

ওবায়দুল কাদের (ফাইল ছবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা উৎপাটিত করবো। এটাই আজকে জাতীয় কবির মহাপ্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার।’

সোমবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাস এলেই আমাদের বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। আজ জাতীয় কবি, অগ্নিবীণার কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস। আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘আমাদের জাতীয় কবি অসাম্প্রদায়িক, মানবতাবাদী চেতনায় সমৃদ্ধ ছিলেন। আজকে বাংলাদেশে আমরা তার মৃত্যুবার্ষিকীতে এটাই শপথ নেবো- বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে, এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা উৎপাটিত করবো। এটাই আজকে জাতীয় কবির মহাপ্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে, এটা জাতীয় কবির স্বপ্নের বাস্তবায়ন।’ এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে প্রিয় কবিকে স্মরণ করেন।

/ইএইচএস/এএইচ/এপিএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
ক্ষুদ্র আমানতকারীদের জন্য বাজেটে স্বস্তির খবর
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা