এফটিএ চুক্তি বাস্তবায়নে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে পরিকল্পনামন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ১৯:৩৪আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:৩৮

আ হ ম মুস্তফা কামাল ২০১৭ সালের শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। সোমবার (২৭ আগস্ট, ২০১৮) ভিয়েতনামের হ্যানয়ে দুদিনব্যাপী ভারতীয় মহাসাগর সম্মেলনের শুরুতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) বাস্তবায়নের দ্রুতগতি আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মুক্ত বাণিজ্যচুক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্য সম্পকর্কে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত করবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বর্তমানে বাণিজ্য মাত্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা এফটিএ কার্যকরার মাধ্যমে আরও কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।
হ্যানয়ের প্যান প্যাসিফিক হ্যানিতো হোটেলের সভাকক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ আলোচনায় অংশ নেবেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ