‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন দুরভিসন্ধিমূলক: ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ১৯:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:১৬



ইউএস-বাংলা নেপালের ‘দি কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনকে দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একইসঙ্গে ‘দি কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবদনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সটি। সোমবার (২৭ আগস্ট) বিকেলে এয়ারলাইন্সটির জেনারেল ম্যানেজার (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিকরিলেশন) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি এ অনুরোধ করা হয়।
উল্লেখ্য, সোমবার নেপালের ‘দি কাঠমান্ডু পোস্ট’পত্রিকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই বছরের ১২ মার্চ বিএস-২১১ ফ্লাইট সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের পাইলট আবিদ সুলতান মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন। ফ্লাইটে তিনি ককপিটে বসেই ধূমপান করছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের ‘দি কাঠমান্ডু পোস্ট’পত্রিকার প্রতিবেদনে ক্যাপ্টেন আবিদ সুলতান সম্পর্কে কিছু মনগড়া তথ্য দেওয়া হয়েছে, যা ভিত্তিহীন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী (আইকাও কর্তৃক প্রণোদিত) যেকোনও দুর্ঘটনা পরবর্তী পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই ধরনের অসমর্থিত অভিমত প্রকাশ কোনও গণমাধ্যমের কাছেই কাম্য নয়। আইকাও-এর এনেক্স-১৩-এর নিয়মানুসারে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহযোগিতায় এই বিষয়টি তদন্তাধীন আছে। একটি দুর্ঘটনা তদন্তাধীন অবস্থায় এই ধরনের একটি প্রতিবেদন অযাচিতভাবে এয়ারলাইন্স ও ক্রুদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণকে আড়াল করার চেষ্টা করা হয়। এই প্রতিবেদনে প্রকাশিত কোনও তথ্যের ভিত্তি নেই।
প্রসঙ্গত, এই বছরের ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুতে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১। এতে ৬৭ জন যাত্রী মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যাদের ২৭ জন ছিলেন বাংলাদেশি।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
কার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
কী, কেন, কীভাবেকার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
ঋণনির্ভরতার বাজেট: প্রবৃদ্ধি বনাম ঝুঁকির ভারসাম্য
ঋণনির্ভরতার বাজেট: প্রবৃদ্ধি বনাম ঝুঁকির ভারসাম্য
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত